পটুয়াখালীর বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফল উপজেলায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সোহাগ সিকদারকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মনজুর আলমকে তার নিজ ইউনিয়নের কাশিপুর বাজার থেকে এবং সোহাগ সিকদারকে যৌতা বাজার এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, “অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত বাউফল উপজেলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”





