পশ্চিম ধলই জগন্নাথ ধামে বার্ষিক গীতাজয়ন্তী ও মহোৎসব সম্পন্ন
হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার কাটিরহাটস্থ পশ্চিম ধলই শ্রীশ্রী জগন্নাথ ধাম পরিচালনা পরিষদের উদ্যােগে বার্ষিক গীতাজয়ন্তী ও মহোৎসব তিনদিনব্যাপী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) ঊষালগ্ন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালার প্রথম দিন গীতাযজ্ঞ, ধর্মসভা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ আস্বাদন ও অধিবাস সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীমদ্ভগবদ্গীতা ও গীতাযজ্ঞের পৌরোহিত্য করেন পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্মামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ, ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনায় ছিলেন চট্টগ্রাম জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মুক্তা চৌধুরী। সন্ধ্যায় আয়োজিত মহতী ধর্মসভায় পশ্চিম ধলই শ্রী শ্রী জগন্নাথ ধাম পরিচালনা পরিষদের সভাপতি ড. অঞ্জন কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক(অব:) কিরণ চন্দ্র দেব, অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন কর্ণফুলী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার(অব:) বাবুল চন্দ্র দেবনাথ, পবণ বিকাশ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী জগন্নাথ ধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বাবু তপন কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক রনজিৎ চন্দ্র নাথ। রাতে মহানামযজ্ঞের পৌরহিত্য করেন শ্রীমান নিস্কিঞ্চন দাস অধিকারী, অধ্যক্ষ, শ্রীশ্রী বাসুদেব বাড়ি মেখল এবং সহযোগিতায় ছিলেন জগন্নাথ ধামের সেবায়েত শ্রীমান নিতাই চরণ আশ্রিত দাস। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সহ মহাপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা করা হয়। শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) উষালগ্নে শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতির মাধ্যমে অনুষ্ঠান মালার সমাপ্ত হয়। পশ্চিম ধলই শ্রী শ্রী জগন্নাথ ধাম পরিচালনা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ সুষ্ঠু ও সুন্দরভাবে উক্ত অনুষ্ঠান সম্পন্নকরণে সর্বস্তরের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।





