সারাদেশ

পাইকগাছায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন কার্যক্রম পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও নিরাপদ করতে পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি (CCTV) ক্যামেরা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গড়ইখালী ইউনিয়নের আওতাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেসব কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, কভারেজ এলাকা ও সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,