সারাদেশ

পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন

এম জালাল উদ্দীন:

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে শিকির বিল খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ মে) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সলিডারিডাদ-এর যৌথ ব্যবস্থাপনায় এ খনন কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং খাল খনন কার্যক্রমে সম্পৃক্ত দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উত্তরণ ও সলিডারিডাদ ইতিপূর্বে দেশের ১২টি উপজেলায় মোট ৫২টি খাল সফলভাবে খনন সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিকির বিল খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,