সারাদেশ

আদমদীঘিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে শিশুদের প্রাণঘাতী রোগ হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ মে) রোজ রবিবার সকাল দশ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল হালিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন ডাক্তার মাহমুদুন নবী, ডাক্তার বিলাস কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, গণমাধ্যমকর্মী বেনজির রহমান,  আমিনুল ইসলাম সোহাগ ও মিজানুর রহমানসহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, ইউনিসেফ, গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে টিকা পৌঁছে দিতে গত ২০ এপ্রিল থেকে এই উপজেলায় স্বাস্থ্যকর্মীরা টিকাদান কার্যক্রম শুরু করেছে। চলবে আগামী ১০ মে পর্যন্ত। এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৯ হাজার শিশু। ৬ মাস বয়স থেকে শুরু করে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে ১ ডোজ টিকা প্রদান করা হচ্ছে। এখনো পর্যন্ত আদমদীঘি উপজেলায় কোনো শিশু হামে বা রুবেলায় সংক্রমিত হয়নি। তারপরও নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুকে এই টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,