অর্থনীতি

পাথরঘাটায় মৎস্য আইন ও নির্দেশিকা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটা উপজেলায় সিএনআরএস (CNRS) এর বাস্তবায়নে মৎস্য আইন ও নির্দেশিকা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাফর সাদিক, কোস্টগার্ড স্টেশন কমান্ডার কাওছার এবং পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনআরএস (CNRS) এর প্রজেক্ট অফিসার আরাফাত রহমান।
সভায় বক্তারা বলেন, Centre for Natural Resources Studies (CNRS) নবপল্লব প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য আইন ও নির্দেশিকা সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করা, মৎস্য অভয়াশ্রম স্থাপন, অবৈধ মৎস্য আহরণ বন্ধ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, “মৎস্য আইন সম্পর্কে জ্ঞান ও সচেতনতার অভাবে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন হয়। এসব অবহিতকরণ সভার মাধ্যমে মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে মৎস্য সম্পদ সংরক্ষণ সম্ভব হবে। আইন মেনে মাছ আহরণ নিশ্চিত করা গেলে টেকসই মৎস্য খাত গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, মৎস্য আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ সম্ভব হবে। একই সঙ্গে এর মাধ্যমে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই মৎস্য খাত নিশ্চিত করা যাবে।

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের