মাদক কারবারি সন্দেহে বহিরাগত ২ জনকে আটক করে স্থানীয়রা
মাদকের অভিযোগে রাশেদ ও ফরহাদ নামে বহিরাগত ২ জনকে আটক করে স্থানীয় এলাকাবাসী। চাঁদপুরের ফরিদগঞ্জ রুপসা উত্তর ইউনিয়নের পশ্চিম বদরপুর মালের ভাংতি এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার পূর্ব বড়ালী হাজী বাড়ীর মানিকের ছেলে রাশেদ (২১) ও গাজী বাড়ীর শাহিনের ছেলে ফরহাদ (২৩) দীর্ঘদিন নেশার সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, পূর্ব হতেই এই এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে ওঠেছে। বহিরাগত মাদক কারবারিরা এই এলাকায় প্রায় সময় বিচরণ করতে দেখা যায়। আজকে হঠাৎ আমাদের সন্দেহ হওয়ায় তাদেরকে হাতেনাতে আটক করি। মাদকসহ কয়েকজন পালিয়ে গেলেও এরা আর পালাতে
পারেনি। তবে তাদের কাছে উপস্থিত কোনো মাদক না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। তারা আর এমন কাজের সাথে সম্পৃক্ত হবে না মর্মে লিখিত রাখা হয়।
ফরিদগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, যেহেতু তাদের সাথে কোনো মাদক পাওয়া যায়নি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না।




