সারাদেশ

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের ছুরির আঘাতে তরুণ নিহত

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরা সদরের এক চায়ের দোকানের তুচ্ছ বিরোধ ঘিরে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা মোড়ে এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাকারিয়া খান (১৮) সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে।
নিহতের পরিবার জানায়, চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের এক সদস্যের সঙ্গে চা দোকানীর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চা দোকানীর সঙ্গে তার হাতাহাতিতে রূপ নেয়। জাকারিয়া থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের ওই সদস্য ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে আঘাত করে পালিয়ে যায়। সাতক্ষীরা শহর থেকে এই কিশোর গ্যাং নির্মুল ও অপরাধীদের শাস্তি চাই ।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শহীদুর রহমান জানান, অপরাধীকে চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,