সারাদেশ

৩ মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে

ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার; আগামী ৩ মাসের মধ্যে কেরানীগঞ্জে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর করা হবে বলে জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনের পর এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সরকার বাস ডিপো এ টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকবে। তবে ডিপো স্থানান্তর করা হবে পূর্বাচলে।

এছাড়া, মিরপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,