সারাদেশ

সাতক্ষীরায় খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার তালায় রাতের আঁধারে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চেতনানাশকের ক্রিয়ায় পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়ি থেকে ১৮ ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ৪ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত ২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এই ঘটনা ঘটে।
​অজ্ঞান ও অসুস্থ অবস্থায় গৃহকর্তা হরিহরনগর গ্রামের সবুজ সরদার এবং তার বাবা মতলেব সরদারকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভোর রাত ২টার দিকে তালা উপজেলার হরিহরনগর গ্রামের সবুজ সরদারের বাড়িতে রাতের খাবারের সাথে কৌশলে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেওয়া হয়। রাতে পরিবারের সবাই সেই খাবার খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ও অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৮ ভরি ওজনের স্বর্ণের গহনা এবং নগদ ৪ লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
​সকালে বাড়ির লোকজনের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয় । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​তালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালামাল উদ্ধার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,