তথ্য ও প্রযুক্তি

সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে ছাতক অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেটে ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সহ-সভাপতি ছফির আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেটের অনলাইন সাংবাদিকতা আরো গতিশীল হবে ও অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখবে। ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ সিলেট অনলাইন প্রেসক্লাবের আরও উন্নতি ও অগ্রগতি কামনা করেন।

উল্লেখ্য, সোমবার (১৬ ফেব্রুয়ারী) সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে নবনির্বাচিত সভাপতি, দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার সহ পুরো কমিটির প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতে দুই সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

You may also like

তথ্য ও প্রযুক্তি

কেরানীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৪ সালের বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নিয়ে এ
তথ্য ও প্রযুক্তি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

  • জানুয়ারি ২০, ২০২৫
মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায়