সারাদেশ

হাটহাজারীর নাঙ্গলমোড়ায় ইফতার মাহফিল সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সর্বোস্তরের মানুষের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল বিএনপির আহবায়ক লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
শনিবার দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ।
এসময় তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে ইতিমধ্যে ১২ হাজার কৃষকের সুদসহ দেড় হাজার কোটি টাকা মওকুফ করেছেন। অচিরেই কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা আরও সহজ ও কার্যকর করা হবে। এ ধরনের পদক্ষেপ কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডা. আজম ও তাজুল ইসলাম হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ আলম, আব্দুর রশিদ মেম্বার, সেলিম হাসান, জাহাঙ্গীর আলম মুন্সী, আবুল কালাম মানিক, সিআইপি জসিম উদ্দিন, নজরুল ইসলাম, ছগির মেম্বার, নাছরিন আক্তার, পারভিন জাহান, আমজাদ হোসেন সুমন, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মামুনুর রশীদ মামুন, হুজাতউল ইসলাম, নুরুল আবছার আক্তার, তৌহিদ আলম, বেলাল উদ্দিন, শফিউল আলম চেয়ারম্যান, আলমগীর রানা, রবিউল আলম বুলবুল, নুরুল আবছার সুমন, মহিমউল ইসলাম বিজয়, গিয়াস উদ্দিন মিঠু, নজরুল ইসলাম, খোরশেদ উল আলম, মাস্টার আজম, রফিকুল ইসলাম, ওসমান গনি, হেলাল চৌধুরী, গাজী বুবুল, গাজী রাসেল, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ খোরশেদ উল আলম নয়ন, আতাউল শিকদার, লোকমান চৌধুরী, মিনহাজুল আলম তানভীর, আলী রাজ, শাওন প্রমূখ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলী বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি সকলকে রমজানের চেতনাকে ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,