সারাদেশ

হালদা নদীর সংযুক্ত খালে পরিবেশ দূষণ রোধকল্পে মোবাইল কোর্ট : জরিমানা ১ লক্ষ টাকা

হাটহাজারী প্রতিনিধি:
হালদা নদীর সংযুক্ত খালে পরিবেশ দূষণ রোধকল্পে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। সোমবার (৫ অক্টোবর ২০২৬) হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ, ছড়ারকূল এলাকায় হালদা নদীর সংযুক্ত খালে কারখানার দূষিত পানি সরাসরি নির্গমন করে পরিবেশ দূষিত করার অভিযোগের ভিত্তিতে গ্লোবাল এন্টারপ্রাইজ, আল রাজিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আল আমিন হোসেন। এ সময় মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজ পরিবেশের ছাড়পত্র ব্যতিরেকে কেমিক্যাল গুদামজাতকরণ এবং কেমিক্যালযুক্ত পানি সরাসরি ড্রেনের মাধ্যমে ছড়ারকূল খালে নির্গমণ করার অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায়

মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১০০০০০/-(এক লক্ষ) জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আল আমিন হোসেন। সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের প্রসিকিউশন টিম এবং হাটহাজারী থানা পুলিশ। উপজেলা প্রশাসন কর্তৃক হালদা নদীর পরিবেশ সুরক্ষায় নদীর সংযুক্ত খাল-ছড়ায় কেমিক্যাল, অপরিশোধিত বর্জ্য কিংবা যেকোনো দূষণকারী পদার্থ নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,