আন্তর্জাতিক জাতীয় সারাদেশ

২৭শে মার্চ ‘রামনবমী মহোৎসব’

২৭শে মার্চ ‘রামনবমী মহোৎসব’

মর্যাদাপুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সিলেটে আগামী ২৭শে মার্চ ২০২৬ (১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ), শুক্রবার উদযাপিত হতে যাচ্ছে অন্যতম তাৎপর্যপূর্ণ বৃহত্তম ও ভক্তিপূর্ণ “শ্রীশ্রী রামনবমী মহোৎসব–২০২৬”। সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ মণিপুরী রাজবাড়ীর শ্রীশ্রী গৌরাঙ্গ জিউর মন্দির প্রাঙ্গণে এই মহোৎসবের আয়োজন করেছে সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদন মোহন কলেজ, সিলেট।

দুই দিনব্যাপী এই উৎসবের বিস্তারিত কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে:

২৬ শে মার্চ (বৃহস্পতিবার): সন্ধ্যা ৬ টায় শ্রীরামলালার শুভাগমন এবং সন্ধ্যা ৭ টায় উৎসবের শুভ অধিবাস।

২৭ শে মার্চ (শুক্রবার):

সকাল ৮:০০ টা: শাস্ত্রীয় বিধি মোতাবেক পূজারম্ভ।

সকাল ৯:০০ টা: শ্রীরামলালার রাজকীয় অভিষেক।

সকাল ১০:০০ টা: ভক্তবৃন্দের পুষ্পাঞ্জলি অর্পণ।

দুপুর ১২:৩০ টা: বৈদিক মন্ত্রপাঠ, গীতাপাঠ ও মহাযজ্ঞ।

দুপুর ২:০০ টা: মহাপ্রসাদ বিতরণ।

সন্ধ্যা ৬:০০ টা: ভক্তিপূর্ণ সন্ধ্যা আরতি।

সন্ধ্যা ৭:০০ টা: মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীরাম সংকীর্তন।

মহোৎসব উদযাপনে শ্রীনির্জয় তালুকদারকে আহ্বায়ক এবং শ্রীসবুজ চক্রবর্তীকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীচয়ন সাহা তূর্য ও সাধারণ সম্পাদক শ্রীস্বপন দাস এক যৌথ বিবৃতিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তপ্রাণ মানুষকে এই পুণ্যময় উৎসবে অংশগ্রহণের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানান, উৎসবের সার্বিক সাফল্য ও শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসবের ব্যয় নির্বাহে ভক্তদের দান বা অনুদান কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।

যোগাযোগ ও অনুদান: > উৎসব সংক্রান্ত যেকোনো তথ্য বা অনুদানের জন্য যোগাযোগ করুন: ০১৮৪৩-৭৩৯২৪০ (বিকাশ/নগদ)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,