সারাদেশ

 

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার ১০ এপ্রিল ভোররাতে বড়উঠান ইউনিয়নের ফাঁজিল খাঁর হাটের আবুল হাশেমের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা অনুপস্থিত ছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এইসময় আনুমানিক ১০ আনা স্বর্ণালঙ্কার, প্রায় ৩০ হাজার টাকা নগদ অর্থ, ৭টি ফ্যান, ২টি গ্যাস সিলিন্ডার, হাড়ি-পাতিলসহ বিভিন্ন দামি ইলেকট্রনিক পণ্য চুরি করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও গত বছরের নভেম্বর মাসে একই কৌশলে ওই বাড়িতে চুরি সংঘটিত হয়, যেখানে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের দুটি পানির মোটর চুরি হয়ে যায়।

এলাকায় কিছু সংঘবদ্ধ চোর আছে, যাদের প্রত্যক্ষ ইন্ধনে বিভিন্ন সময় সংশ্লিষ্ট এলাকায় এইসব ঘটনা হরহামেশা হচ্ছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে নির্বিকার!

এ বিষয়ে কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিকার পাওয়া যায়নি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,