Uncategorized

চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতির বক্তব্যে মানিক বলেন, চাঁদাবাজি ও সম্পত্তি দখলের সাথে যারা জড়িত তাদের স্থান চাঁদপুরে হবে না। তাদের স্থান জেলা বিএনপিতে নেই। খালেদা জিয়া ও তারেক রহমানের ঠিকানা বাংলাদেশ। শেখ হাসিনার ঠিকানা ইন্ডিয়া। আর আমাদের ঠিকানা বাংলাদেশ। দেশনায়ক তারেক রহমান মসনদে বসতে পারলে চাঁদপুরকে ঢেলে সাজাতে পারবো। চাঁদপুর শহরের যানজট কমিয়ে আনা হবে।
জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। সামনে আমাদের একটি কঠিন পরীক্ষা। জনগণের কাছ থেকে ভোট প্রার্থনা করে ভোট আনতে হবে। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আপনাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষা সফল হবে। কারো ব্যক্তিগত স্বার্থ আপনারা হাসিল করার চেষ্টা করবেন না। আমরা শুনেছি অনেকেই আপনারা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য হওয়ার চেষ্টা করছেন। আপনারা ভুলে যাবেন না তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আপনারা কোনো কিছু চিন্তা করবেন না। এগুলো করে আপনারা দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করছেন। যদি এরকম কোনো সংবাদ আমাদের কাছে আসে তাহলে ওই কমিটি ভেঙে দেওয়া হবে। যতই দুরুত্ব থাকুক না কেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে ধানের শীষের জন্য।
আপনারা জানেন ফ্যাসিবাদিরা এখনো এ দেশে আছে। নব্য ফ্যাসিবাদ জন্ম নিয়েছে। সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নব্য ফ্যাসিবাদ পুরাতন ফ্যাসিবাদিদের সহযোগিতা করছে। কোর্টের বারান্দা নব্য ফ্যাসিবাদরা পুরাতন ফ্যাসিবাদদের জামিন করায়। খুব সতর্কভাবে আপনাদেরকে চলতে হবে। কেউ যদি কোনো কর্মকাণ্ডে কর্মকান্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার মাঝির সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্লা সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতারা।

আলোচনা শেষে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের (চাঁদপুর সদর-হাইমচর) সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরো শহর প্রদক্ষিণ শেষে সভাপতির বাসভবন মুনিরা ভবনে এসে শেষ হয়।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨