রাজনীতি সারাদেশ

তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার ধানের শীষের প্রার্থী হাবিবের

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরায় তালা-কলারোয়ার ৮০ হাজার হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম -তালায় ধানের শীষের প্রার্থী হাবিব।
সাতক্ষীরার তালার কুমিরা ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে তালা কলারোয়ার উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি, মানুষ এখন উন্নয়ন চাই, যদি আপনারা উন্নয়ন না চান তাহলে, যাকে ইচ্ছা তাকে ভোট দিন, আর যদি তালা-কলারোয়ার উন্নয়ন চান তাহলে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।
আমি কথা দিচ্ছি আগামী দিনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামায়াত সহ সকল শ্রেণীর মানুষের নিয়ে কাজ করব।
নির্বাচনীয় জনসভায় কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা,
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির যুগ্ম  সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, খালিদ হোসেন, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, কুমিরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক মন্টু,সেচ্ছাসেবকদলের আবু মুহিত, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,