সারাদেশ

আমি এমপি নির্বাচিত হলে নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠা করবো,,ইনশাল্লাহ্- কাজী তাপস

মাজহারুল ইসলাম বাদল: নবীনগর উপজেলা প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র   প্রার্থী ফুটবল প্রতীকের কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী সমর্থকদের নিয়ে নবীনগরে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নবীনগর পাইলট  উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
হাজার হাজার জনতার উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি তাপস আপনাদের সন্তান, আপনাদের ভাই,আপনারা আমার বাবা মরহুম কাজী আনোয়ার সাহেবকে ভালোবেসে এই নবীনগরে চার বার এমপি নির্বাচিত করেছেন,উনার ছেলে হিসেবে  আমাকে একবার সুযোগ দেন,আমি আপনাদের সাথে নিয়ে আমার মরহুম বাবার অসমাপ্ত কাজ গুলো করে যেতে চাই।
২০১৮ সালে আমি ধানের শীষ প্রতিকে নির্বাচন করেছিলাম, তখন ভাগ্য সহায় ছিল না। আমাদের তেমন কিছু করারও সুযোগ ছিল না।
তবে এবার সুযোগ এসেছে। আমাকে একবার সুযোগ দিলে পাঁচ বছরে নবীনগরে কিছু করে দেখাতে চাই। আগামী নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।
তিনি আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে নবীনগরে ন্যায় ও  ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান, শ্মশানসহ নবীনগরের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।
তাপস বলেন, সবশেষে আমি অঙ্গীকার করছি আমি নির্বাচিত হলে নবীনগরে কোনো প্রতিহিংসার রাজনীতি হতে দেব না। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
সমাবেশে বিএনপি ও বিএনপি’র সদ্য বহিষ্কৃত  অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাজার হাজার সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিলো চোখে পরার মত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,