সারাদেশ

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে  কাস্টমসের এআরও আশিষের বিরুদ্ধে দূর্ণীতি ও দুর্ব্যবহারের অভিযোগ পাসপোর্ট যাত্রীদের 

বেনাপোল,শার্শা প্রতিনিধি:
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আশিষের বিরুদ্ধে। ভুক্তভোগী যাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের আচরণ চলতে থাকায় যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন।
দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোল। প্রতিদিনই এই পথ দিয়ে হাজারো মানুষ সীমান্ত পাড়ি দেন-কেউ চিকিৎসার উদ্দেশ্যে, কেউ ব্যবসা বা ব্যক্তিগত প্রয়োজনে। দেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে এ বন্দরের প্রতিটি সেবাই দেশের ভাবমূর্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু যাত্রীর অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে এখানকার সেবার মান ও আচরণগত পরিবেশ নিয়ে।
জানা যায়, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে ভিসা জটিলতার কারণে এপথে ভারত-বাংলাদেশ যাতায়াতে পাসপোর্ট যাত্রীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গেছে। এমন পরিস্থিতিতে কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ ও অনৈতিক লেনদেনের অভিযোগ সামনে আসায় যাত্রীরা আশঙ্কা প্রকাশ করেছেন-এভাবে চলতে থাকলে বেনাপোলের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।
স্থানীয়রা জানায়, বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের একটি বড় বাণিজ্যিক ও চিকিৎসাসেবার শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৫ কিলোমিটার। কম খরচ, দ্রুত যোগাযোগ এবং আরামদায়ক পরিবহন ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অধিকাংশ যাত্রী এই পথেই যাতায়াত করে থাকেন। স্থানীয়দের ভাষায়, “বেনাপোল দেশের প্রধান আয়না”-যেখানে দেশের ভাবমূর্তি প্রতিফলিত হয়। সেই আয়নায় অনিয়ম কিংবা ঘুষের ছাপ পড়লে তা গোটা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বেনাপোল চেকপোস্ট কাস্টমসের এক কর্মকর্তা জানান, ব্যাগেজ তল্লাশি কাস্টমসের নিয়মিত কার্যক্রম। তবে দীর্ঘদিন ধরে এখানে কর্মরত এআরও আশিষ যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন বলে অভ্যন্তরীণভাবে নানা অভিযোগ রয়েছে। তিনি বলেন, “ভারত থেকে ফেরার পথে যাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় পছন্দসই পণ্য নিয়ে নেওয়া কিংবা অর্থ দাবি করার অভিযোগ প্রায়ই শোনা যায়। কেউ আপত্তি করলে তখন নানা অজুহাতে পণ্য ডিএম করে দেওয়া হয়।”
বেনাপোল চেকপোস্টে কথা হয় দুই পা বিকলাঙ্গ প্রতিবন্ধী বৃদ্ধযাত্রীর স্ত্রী রাশিদা খাতুনের সাথে (পাসপোর্ট নং এ-১৪৪৬৫৯৪)। তিনি অভিযোগ করে বলেন, “ভারত থেকে ফেরার সময় আশিষ নামের ওই কর্মকর্তা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। কোনো আপোষ না করায় আমার ২ কেজি খাদ্যপণ্য, কসমেটিক্স ও দুটি শাড়ি ডিএম করে স্লিপ ধরিয়ে দেন। এমন আচরণে অনেক যাত্রীই আতঙ্কিত।”
নিয়মিত যাত্রীদের কয়েকজন বলেন, সীমান্তে কাস্টমস নিরাপত্তা ও চেকিং অবশ্যই প্রয়োজনীয়; তবে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও যাত্রীবান্ধব হওয়া উচিত। কঠোরতা ও অশোভন আচরণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। তাদের দাবি, সেবার মান উন্নত না হলে বিকল্প পথ ব্যবহারের প্রবণতা বাড়বে।
সম্প্রতি বেনাপোল চেকপোস্ট কাস্টমসে বৃদ্ধ এক প্রতিবন্ধী পাসপোর্ট যাত্রী ও তার স্ত্রীর একটি ক্ষোভজড়িত ভিডিও বক্তব্য ভাইরাল ও চলমান থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বন্দর সংশ্লিষ্ট সচেতন মহলের দাবি, যাত্রীসেবা নিশ্চিত করতে কাস্টমস কর্তৃপক্ষের উচিত অভিযোগগুলোর দ্রুত তদন্ত করা এবং সিসি টিভির ফুটেস দেখে দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কারণ দেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে বেনাপোলের সেবার মান ও ভাবমূর্তি রক্ষা করা সবার দায়িত্ব।
এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আশিষের আনুষ্ঠানিক বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,