সারাদেশ

দশমিনায় চার সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

মোঃজায়েদ হোসেন,  দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:
 পটুয়াখালী দশমিনা উপজেলায় মোসাঃতহমিনা(৩৫)নামের এক  তিন সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে সোমবার রাতে উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব আলীপুর গ্রামের নিজ ঘরে।
মোসাঃ তহমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের আলতাফ সরদারের মেয়ে।
স্থানী সূত্রে জানা যায়, তহমিনা দীর্ঘ দিন প্রবাসে থাকার পর গত বছর বাড়িতে আসে। প্রবাসে থাকা অবস্থায় গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের আমিনুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐ ঘরে এক ছেলে ও এক কন্যা সন্তান থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদ হয়। পরে পূনরায় একই এলাকার মোঃ আবদুল কাদেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঐ সংসারে একটি কন্যা  সন্তান নিয়ে তহমিনা পূর্ব আলীপুর বাবার বাড়ি ভাইয়ের সাথে থাকতো। গত শুক্রবার সকালে তার ভাই,  ভাবি ও কন্যা সন্তান চরের এক আত্নীয়বাড়ি বেড়াইতে যায় তহমিনা তাদের গলাচিপার বন্নাতলি এগিয়ে দিয়ে আসে। পরে তার প্রথম স্বামীর ঘরের সন্তানদের উলানিয়ায় দেখা করে চলে আসে। সোমবার রাতে যে কোন সময় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তহমিনা। মঙ্গলবার সকালে ঘরের দড়জা আটকানো দেখে তার চাচা দড়জার সামনে গিয়ে নাম দরে ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে পেছনের দড়জা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে তহমিনা ঘরের বাড়ান্দার আড়ার সাতে ঝুলে আছে। ডাকচিৎকার করলে এলাকার লোক জন আসে। দশমিনা থানায় ফোন করলে তারা লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। এই মৃত্যু নিয়ে এলাকার লোকদের মাঝে নানা ধরনের মন্তব্য চলোমান।
তহমিনার বড় চাচা শাহজাহান সরদার জানান, তহমিনা দীর্ঘদিন ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি ভাই ও ভাবির সাথে থাকে। গত শুক্রবার ভাই,ভাবি ও ছোট মেয়ে চরে আত্নীর বাড়ি বেড়াতে যায়। তহমিনা বাসায় একা থাকতো।  মঙ্গলবার সকালে বজারে যাওয়ার সময় ঘরের দড়জা আটকানো দেখে ডাকাডাকি করি পরে কোন শব্দ না পেয়ে পিছনের দড়জা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন
আড়ার সাথে ঝুলে আছে। আমার ডাকচিৎকারে এলাকার লাোকজন আসলে পরে থানা পুলিশ এসে ঝুলন্ত অবস্থাথেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তহমিনার প্রথম ঘরের সন্তান আবু সলেহ  বলেন,  আমার বাবার সাথে মায়ের বিবাহ বিচ্ছেদ হয় অনেক বছর। আমরা দুই ভাই বোন বাবার সাতে থাকি। মা পরে বিবাহ করেন সেখানেও আমার একটি ছোট বোনকে নিয়ে মা দ্বিতীয় স্বামীকে তালাক দেন।  তার পর থেকে নানা বড়ি মামার সাথে থাকেন। গত শুক্রবার আমাদের তিন ভাই বোনদের সাথে দেখা করে আসেন। মায়ের মাথায় পানি জমিয়েছে বহুবার চিকিৎসা করিয়েছি।  মাথায় সমস্যা দেখা দিলে মা ঘরের মালামাল ভাংচুর করে পাগলের মতো হয়ে যায়। সকালে আমাকে ফোন করে জানালে  আমরা দুই ভাই বোন আসি। মা কি কারনে আত্নহত্যা করবে তার কারন দেখছিনা। আইনশৃঙ্খাল বাহিনীর সদস্যদের অনুরোধ করবো মায়ের মৃত্যুর সঠিক কারন উদঘাটন করে দোষিদের আইনের আওয়াতায় আনার জন্য।
ঐ ইউনিয়নের ইউপি সদস্য রবিউল জানান, ঘটনার বিষয় শুনে ঘটনা স্থলে আসি। থানায় ফোন করে জানালে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আরো জানা তিনি একা ঘরের ছিলেন। তার ঝুলন্ত অবস্থায় দেকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। সঠিক তদন্ত পূর্বক মৃত্যুর সঠিক কারন উদঘাটনে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ জানান।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ  জানান, ঘটনার বিষয় শুনে থানা পুলিশ পাঠানো হয় পরে আমি নিজে ঘটনা স্থলে যাই। মরদেহের প্রাথমিক সুরাতহাল করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,