সারাদেশ

রাখালগাছি দারুস্ সুন্নাহ্ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন আরিফ শেখ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আরিফ শেখ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টায় রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী তফসিল মোতাবেক দাখিলকৃত মনোয়নপত্র গত ২ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান সুপারের কক্ষে যাচাই-বাছাই সম্পন্ন হয়। ৫ জন অভিভাবক সদস্য ও ৪ জন শিক্ষক প্রতিনিধি এককভাবে মনোনয়নপত্র দাখিল করেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ৯ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করে ভোটার তালিকা প্রণয়ন করা হয়।
অভিভাবক সদস্যদের ৯ ভোটের মধ্যে ৫ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ আরিফ শেখ নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জাহাঙ্গীর হোসেন ৪ ভোট পেয়েছেন।
ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ। তিনি গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠুভাবে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন করেন।
নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরিফ শেখ প্রতিষ্ঠানের উন্নয়নে দল মত নির্বিশেষে সকলে মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,