সারাদেশ

বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে অকালে প্রাণ গেলো দুই যুবকের

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরতাজা যুবকের প্রাণ ঝরে গেলো।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,বেনাপোল পোর্ট থানা এলাকার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন হোসেন এবং একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে মিলন হোসেন।
জানা যায়, বেনাপোল থেকে পুটখালী হয়ে, তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন দুই যুবক। পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে, তাদের বহনকারী মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
সাথে সাথে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে, দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অকালে দুই যুবকের এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,