জাতীয় সারাদেশ

হাজীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সিএনজি-নসিমন সংঘর্ষে নিহত ১

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নের ব্যস্ততম বাকিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৭টা ২০ থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজারের পশ্চিম পাশে আন্ধারভাঙ্গা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবাহী নসিমন গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা কিবরিয়া (পিতা: নুরু মিয়া, গ্রাম: রায়শ্রী, উপজেলা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর) ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা জানান, সংঘর্ষের পর তিনি গুরুতরভাবে আহত অবস্থায় পড়ে থাকেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সিএনজি চালক ও অজ্ঞাতপরিচয় এক নারী যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সিএনজি ও নসিমন গাড়িটি আটক করে রাখে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা–চাঁদপুর মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে বেপরোয়া যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়কে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,