সারাদেশ

হাজীগঞ্জে জারুল গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার লাওকোরা এলাকার প্রধানিয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম রিয়াদ হোসেন (১৯)। তিনি লাওকোরা প্রধানিয়া বাড়ির আব্দুল মালেকের তৃতীয় ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে বাড়ির আঙিনায় থাকা একটি জারুল গাছের সঙ্গে গলায় ফাঁস দেন রিয়াদ। সকালে পরিবারের সদস্যরা গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

একই বাড়ির বাসিন্দা মো. খোরশেদ আলম জানান, সকালে বাড়ির লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় রিয়াদকে দেখতে পেয়ে হৈচৈ শুরু করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সে আত্মহত্যা করে।

নিহতের বড় চাচা হেদু মিয়া বলেন, পরিবারের কারো সঙ্গে তার কোনো ঝগড়া বা বিবাদ ছিল না। হঠাৎ এমন ঘটনা কী কারণে ঘটলো তা কেউ বুঝতে পারছেন না।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,