শিক্ষাঙ্গন

ভর্তিচ্ছুদের সহযোগিতায় ইবি বিএনসিসি ও রোভার স্কাউট

ইবি প্রতিনিধি:

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট তথা বানিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যরা।

এদিন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিয়েছে ১২৮৯ জন পরিক্ষার্থী। পরীক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করেছে। তবে শিক্ষার্থীদের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

ক্যাম্পাস বিভিন্ন পয়েন্টে ও পরীক্ষা কেন্দ্রের বাইরে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা দায়িত্বরত আছেন। সংগঠন দুইটির সদস্যরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, শৃঙ্খলার সাথে পরীক্ষার কক্ষে প্রবেশ করানো, বিভিন্ন ফটকে নিরাপত্তা প্রদান, পরীক্ষার্থীদের বিভিন্ন জিনিসপত্র হেফাজতে রাখা, শিক্ষার্থীদের হলে পৌঁছে দেয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান, স্বেচ্ছাসেবা একটি মহৎ কাজ। আমরা দেশ ও জনগণের সেবার জন্য এই সংগঠনে যুক্ত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও অনুষ্ঠানে আমরা প্রশাসনকে সহযোগিতা করে থাকি। সেই ধারাবাহিকতায় নতুন ভর্তিচ্ছুদের আমরা সহযোগিতা করে যাচ্ছি।

ইবি বিএনসিসি নৌ শাখার ক্যাডেট সার্জেন্ট এনামুল হক ইমন বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে পরীক্ষা শুরুর মাত্র ৩৫-৪০ মিনিট আগে কক্ষ খোলার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত আসন খুঁজে পেতে ভোগান্তিতে পড়েছে। যার ফলে কিছুটা বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়েছে। এছাড়া একটি পূর্ণাঙ্গ হেল্পডেস্কের অভাবও স্পষ্টভাবে অনুভূত হয়েছে, যা থাকলে পরীক্ষার্থীদের দুর্ভোগ অনেকাংশে কমানো যেত। তিনি প্রশাসনের কাছে সেচ্ছাসেবীদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আহ্বান জানান, যাতে তারা পরীক্ষার্থীদের আরও কার্যকরভাবে সহায়তা করতে পারে।

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি খন্দকার আবু সাঈম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান, শৃঙ্খলা রক্ষা, দিকনির্দেশনা দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে রোভার সদস্যরা নিরলসভাবে কাজ করেছে। তাদের এই মানবিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর