সারাদেশ

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম ২

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে রহমান সরদারের উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে রাকিব সরদার শামসু সরদার গংদের বিরুদ্ধে। শুক্রবার ২৪ এপ্রিল দুপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধঝি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে আবদুর রহমান সরদারের সাথে রাকিব সরদার গংদের জমিজমা নিয়ে বিরোধ চলছে আসছিল। বিরোধের ধারাবাহিকতায় আবদুর রহমান তাদের জমি পরিমাপ করার জন্য রাকিব সরদার গংদের নিকট অনুরোধ জানাইলে তারা ইচ্ছাকৃতভাবে জমি পরিমাপে বাধা প্রদান করে এবং ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের নিজস্ব জমির উপর রোপিত বিভিন্ন প্রকার গাছপালা কেটে ফেলে। পরবর্তীতে গুরুতর জখম আব্দুর রহমান উক্ত বিষয়ে প্রতিবাদ করতে গেলে রাকিব সরদার, শামসু সরদার ও তাদের সহযোগীরা ভুক্তভোগীদের সাথে তর্কে লিপ্ত হয়। এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে শুক্রবার দুপুরে পরে শামসু সরদার, রাকিব সরদার, আলমগীর সরদার, রিপন সরদার, রবিন সরদার, সবুজ সরদার, মাহমুদ সরদার ও সিয়াম সরদারসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র রামদা, ছেন্দা, চাইনিজ কুড়াল, লোহার রড, কাঁচি, লাঠি নিয়ে সংঘবদ্ধভাবে আবদুর রহমান সরদারের  উপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে এবং রহমান সরদারের স্ত্রী সাদিয়া বেগমকে মারধর করে আহত করে। আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে হামলা কারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে স্থানীয়রা
গুরুতর আহত অবস্থায় রহমান সরদার ও তার স্ত্রীকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত আবদুর রহমান সরদারের স্ত্রী সাদিয়া বেগম অভিযোগ করে বলেন, রাকিব, শামসু সরদাররা এলাকার প্রভাবশালী তাই জবরদখল করে আমাদের জায়গায় গাছপালা কেটে ফেলেছে। আমরা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামীকে মেরে ফেলা’র জন্য এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি ফেরাতে গেলে আমাকেও অনেক মারধর করেছে। আমি প্রশাসনের কাছে শামসু সরদার ও রাকিব সরদার গংদের কঠিন শাস্তি চাই।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,