সারাদেশ

সাতক্ষীরায় ২০ লাখ টাকায় চিকিৎসক অপহরনের ৪৮ ঘন্টা পর উদ্ধার

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া অনিমেষ পরমান্য শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের নিতাই পরমান্যের ছেলে।
তার পরিবার জানিয়েছে, সকাল ১০টার দিকে সুন্দরবনের ধোলাই খাল থেকে একটি জেলে নৌকায় করে তাকে মীরগাং এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে মোটরসাইকেলে করে সকাল সাড়ে ১০টায় তাকে সুন্দরবন বাজারে ফিরিয়ে আনা হয়।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজার থেকে অসুস্থ গরু দেখার কথা বলে অনিমেষকে ডেকে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে অপহরণ করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনী উদ্ধার অভিযানে নামলে সকালে অপহরণকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়।
এদিকে অপহরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মীরগাং এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন,একই এলাকার নজরুল গাজীর ছেলে মাহমুদুল হাসান ডন, সুজা উদ্দিন গাজীর ছেলে জব্বার এবং নেছার আলী গাজীর ছেলে শাহিনুর গাজী।
পুলিশ জানিয়েছে, অপহৃত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,