সারাদেশ

লালমনিরহাটে বিজিবির অভিযান; ১৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বৃহস্পতিবার (০৭ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের কাপড় উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে কাপড়ের একটি বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘাঘলা বাজার এলাকায় বিশেষ টহল বসানো হয়। সকাল আনুমানিক ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটো ভ্যানকে থামার সংকেত দিলে চোরাকারবারীরা ভ্যান ও মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ভ্যান থেকে ১৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়। জব্দকৃত কাপড়ের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। পাচারকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,