সারাদেশ

দেবীগঞ্জে কথিত ইটভাটার মালিক চৈতার মিথ্যা মামলায় হয়রানির শিকার জিতেন্দ্র ও ভবেশ 

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে চৈতা রায়ের নামের এক কথিত ইটভাটার মালিকের প্রতারনা ও মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছেন জিতেন্দ্র নাথ ও ভবেশ চন্দ্র রায় নামের দুই ভাই।
চীফ জুডিশিয়াল আদালতে চৈতা রায় কোন প্রমানাদি না থাকার পরেও মোটা অংকের টাকার একটি ভুয়া প্রতারনার মামলা করেন জিতেন্দ্র নাথ ও ভবেশ রায়ের বিরুদ্ধে। গত ২৫ সালের ২ জানুয়ারী তারিখে মামলাটি করছেন। যার নম্বর ১৯/২৫।
মামলাটি সিআইডি ও ডিবি সরজমিনে তদন্ত করে। তদন্ত করার পর দুটি গোয়েন্দা সংস্থা মিথ্যা প্রমান পায়। তারা বিষয়টি নিশ্চিত করেন চৈতা রায় একজন প্রতারক।
জিতেন্দ্র নাথ জানান, চৈতা রায় মূলত ভাটার ৫০ ভাগ মালিকানা হতে দূরে রাখার জন্যই এ মামলাটি করেন। চৈতা রায় তার ৫০ ভাগ অংশ ২৩ সালের ৩০ জুলাই মনোজ্জন ও দক্ষিণা রন্জনের কাছে বিক্রি করে দিয়ে ইট ভাটা থেকে নিঃশর্তবান হয়ে যান। ভাটা থেকে নিঃশর্তবান হয়ে যাওয়ার পরেও চৈতা রায় প্রতারনা করে আবার জিতেন্দ্র নাথ রায়ের ৫০ ভাগ অংশ মনোরঞ্জন রায় ও শান্তনা রায়ের কাছে ২৪ সালের ১ নভেম্বর বিক্রি করেন। যদিও মনোরঞ্জন রায় গং জানেন জিতেন্দ্র নাথ ভাটার ৫০ ভাগ মালিক। মনোরন্জন রায় ও তার স্ত্রী শান্তনা রানী রায়ের কাছে লাঞ্চনার শিকার হন জিতেন্দ্র নাথ রায় ও ভবেশ রায় । পরে ভবেশ রায় বাদী হয়ে মনোরঞ্জন রায়, শান্তনা রানী ও চৈতা রায়ের বিরুদ্ধে ৫০ ভাগ মালিকানা পুঃরুন্ধার করার জন্য যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। যার নস্বর ৬০/২৫। পরে আদালত মামলাটি উভয়পক্ষকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা জারি করেন। পরে মনোরজ্জন রায় গং আদালতের আদেশ অমান্য করে। পরে ভবেশ রায় পুনরায় আদালত অবমাননা করার কারনে তাদের বিরুদ্ধে মিছ ভায়োলেশন মামলা করেন। যার নম্বর ৩/২৬। মামলাটির নিস্পত্তি না হওয়ার জন্য ও আদালতের সময় নষ্ট করার জন্য চৈতা রায় আদালতের সমনও তিনি না নিয়ে ফেরত দেন।
অবশেষে পূর্বের জেসিডি ব্রিকস হতে বর্তমানে যমুনা ব্রিকস পর্যন্ত ইট ভাটা সংক্রান্ত যাবতীয় দায় দায়িত্ব মনোরন্জন ও শান্তনা রানী বহন করার শর্তে মালিকানা নিয়ে ভবেশ চন্দ্র রায় ও জিতেন্দ্র নাথ গত ২৩ এপ্রিল এভিডেভিড করে দেন। যার নম্বর ৮৭৯/২৬।
এভিডেভিড করার পরে প্রমান হয় ভাটাটির ৫০ ভাগ মালিক প্রকৃত মালিক ভবেশ রায় ও জিতেন্দ্র নাথ। ইট ভাটাটির পূর্বের নাম ছিল জেসিডি ব্রিকস।  মনোরন্জন ও শান্তনা রানী কৌশলে পূর্বের নাম পরিবর্তন করে চৈতা রায়ের সহযোগিতায় বর্তমানে নাম রাখেন যমুনা ব্রিকস। এফিডেফিডের মাধ্যমে প্রমান হয় চৈতা রায় চিন্হিত প্রতারক।
চৈতা রায় এর আগেও বাকিতে কয়লা নিয়ে আসার পরে টাকা না দেয়ায় দিজেন্দ্র নাথ রায়ের ছেলে চৈতা রায় ও তার ভাই বিরেন্দ্র নাথ রায় নামে যশোহর আদালতে গত ২৫ সালের ১৩ মার্চ মামলা করে। যার নম্বর ১৮৯/২৫। মামলাটি করেন কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মা আমেনা এন্টারপ্রাইজের মালিক যশোহর জেলার অভয়নগর থানার নওদাপাড়ার রুহুল আমিন। সে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সে মামলাটিতে ওয়ারেন্ট ভুক্ত আসামি চৈতা রায় ওরফে চৈতারা সরকার ও তার ভাই বিরেন্দ্র নাথ রায় ওরফে জিতেন সরকার।
চৈতা রায় রায়ের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করার কারনে তার বক্তব্য জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,