শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত হয়েছেন। বুধবার(২৭মে) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহতের নাম মোছা ঃ শাহানারা খাতুন(৩৮)। তিনি পার্শ্বেমারী গ্রামের জাকের মোল্যার কন্যা।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন সকালে আবহাওয়া খারাপ থাকার কারণে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে মাছের ঘেরে ছিপ দিয়ে মাছ ধরা কালে আকস্কিক বজ্রপাতে গুরুতর আহত হন শাহানারা বেগম। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা উদ্ধার করে তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায় তার ২টি কন্যা সন্তান ও ১টি পুত্র সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





