সারাদেশ

ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপনকল্পে যশোর রিজিয়নের কর্মতৎপরতা বৃদ্ধি 

বেনাপোল প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিতকল্পে মহাসড়কের গুরুত্বপূর্ণ টোল প্লাজাসহ বিভিন্ন স্থানে বিজিবি যশোর রিজিয়নের পক্ষ থেকে ব্যাপক কর্মতৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেসনোটের মাধ্যমে এ তথ্যটি জানান।
বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ২টি সেক্টরের অধীনে ৮টি ইউনিটের ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রায় ৫০০টি টহল পরিচালনার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যে চলতি মাসের ২১ মে ২০২৬ তারিখ হতে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর অধীনস্থ খুলনা ২১ বিজিবির প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা খান জাহান আলী (রুপসা) সেতুতে ১ সেকশনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা টোল প্লাজার যান চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে দায়িত্ব পালন করে আসছে। যার ফলে টোল প্লাজায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা যানজট নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান মোবাইল টহল ঈদের পরেউ ৩ দিন মোতায়েন থাকবে
ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ টোল প্লাজা এলাকায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ পার্কিং, যানজট সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। পাশাপাশি বিজিবি জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এবং সবাই নিরাপদে ও নির্বিঘ্নে সকলে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,