সারাদেশ

শাহরাস্তিতে ধর্ষণ মামলার প্রধান আসামি নিহাদ গ্রেফতার

‎এইচ এ বাবলু।।
‎চাঁদপুরের শাহরাস্তিতে একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। গত শনিবার (২৭ জুন, ২০২৬) রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
‎​গ্রেফতারকৃত আসামির নাম নিহাদ ইসলাম (২৪)। সে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক গ্রামের (পশ্চিম পাটোয়ারী বাড়ী) লুতু মিয়ার ছেলে। ​পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মীর মাহবুবুর রহমান-এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে শাহরাস্তি থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি নিহাদ ইসলামকে গ্রেফতার করা হয়।
​শাহরাস্তি মডেল থানা এফআইআর নং-৪২, জি আর নং-১৮৭, তারিখ: ২৭ জুন, ২০২৬ খ্রিঃ (সময়: ২২.১০ ঘটিকা)। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা; তৎসহ দণ্ডবিধি ১৮৬০ (The Penal Code, 1860)-এর ৩৪২/৫০৬ ধারা।

‎​শাহরাস্তি থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,