সারাদেশ

সাঁওতাল বিদ্রোহ দিবসে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
সাঁওতাল বিদ্রোহের অবিস্মরণীয় নেতা সিধু ও কানুর আত্মত্যাগের স্মরণে ১৭১তম সাঁওতাল হুল (সাঁওতাল বিদ্রোহ) দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বড় বালিয়া আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
“সিধু-কানুর চেতনায় প্রতিষ্ঠিত হোক আদিবাসীদের অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে কয়েক শতাধিক আদিবাসী নারী-পুরুষ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকরা জানান, ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ শাসক, তাদের দেশীয় দোসর, মহাজন ও জমিদারদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতাল-কৃষক-জনতার ঐতিহাসিক বিদ্রোহের সূচনা হয়। সেই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সংক্ষিপ্ত সমাবেশ, শোভাযাত্রা, সিধু-কানুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বড় বালিয়া আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি রবিন টুডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম. রাজিউল ফারুক রোমেল চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন এবং ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,