সারাদেশ

আশুলিয়ায় গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক 

ফরহাদ হোসেন, সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ পেশাদার নারী মাদক কারবারি পারভীন আক্তার (৪৮) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
গ্রেপ্তার পারভীন আক্তার আশুলিয়া থানার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার বাসিন্দা। তিনি মৃত আলাল মিয়া ও মৃত মাফিয়া বেগমের মেয়ে এবং মোকছেদুর রহমান ওরফে আক্তারের স্ত্রী।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টা ২০ মিনিটের দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ পারভীন আক্তারকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।প্রাথমিক তদন্তে জানা গেছে, পারভীন আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,