Uncategorized

পাহাড়ি ঢলে স্কুল বিধ্বস্ত: গজারমারী পরিদর্শনে ডেপুটি স্পিকার, নতুন ভবনের ঘোষণা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি,

টানা অতিবৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সরেজমিনে পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদান চালু রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ স্থানে আধুনিক ভবন নির্মাণের ঘোষণা দেন।

গত ১৯ জুলাই রাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিদ্যালয় ভবনের নিচের মাটি সরে গিয়ে ভবনের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাতায়াতের কাঁচা সড়ক ভেঙে পড়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সাংবাদিকদের ডেপুটি স্পিকার বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ না করতে স্থানীয় এক ব্যক্তির বৈঠকখানায় অস্থায়ীভাবে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমান স্থানে সংস্কার করলেও আবারও ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতির আশঙ্কা থাকায় নতুন জায়গা নির্বাচন করে ভবন নির্মাণ করা হবে।”

তিনি আরও জানান, এলজিইডি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করছে। জরুরি ভিত্তিতে সংস্কার ও ভবিষ্যতে সাবমার্সিবল সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল আজমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨