সারাদেশ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিন আর নেই: ফিরবে না আর কলেজ ক্যাম্পাসে

হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাটহাজারী সরকারি কলেজের বিএমটি বিভাগের শিক্ষার্থী মাহিন চৌধুরী (১৮) আর নেই।
আহত হওয়ার ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৪৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহিমের চাচাত ভাই লিয়াকত আলী চৌধুরী। মাহিম চৌধুরী হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মাহবুবুউল বশর চৌধুরী ছেলে। হাটহাজারী সরকারি কলেজে চলমান বিএমটি পরীক্ষার শিক্ষার্থী ছিলেন মাহিম। এর আগে, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি অটোরিক্সা করে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য হাটহাজারী সরকারি কলেজে আসছিলেন। এ সময় হাটহাজারী – নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (চট্টমেট্টো গ ১৩-২৬২৫) সাথে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিক্সা চালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। এ ঘটনায় অটোরিক্সা চালক এরশাদ উল্লাহ(৪০) নিহত হয়। এ সময় মাহিন চৌধুরীসহ তার সহপাঠীরা গুরুতর আহত হয়। আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার আরো অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহিমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,