সারাদেশ

সদরপুরে কিশোর গ্যাং রোধে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল কর্তৃপক্ষের জরুরি সভা

শিমুল তালুকদার
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে
ফরিদপুরের সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপতৎপরতা ঠেকাতে উপজেলা প্রশাসন এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
​সম্প্রতি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের হেলিপ্যাড ও আশপাশের এলাকায় কিশোরদের দলবদ্ধ চলাচল ও দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগ ওঠায় স্থানীয় পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এই সভার আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মো. আকতার হোসেন কাবুল, শহীদুল ইসলাম শাহিন, রায়হান মিয়া এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
​সভায় সদরপুর থানার ওসি মো. আবদুল আল মামুন শাহ বলেন, “কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দরবার শরীফের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় পুলিশের টিম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আশপাশের কোনো এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখলেই পুলিশকে জানান, তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
​ইউপি চেয়ারম্যানরা বলেন, কিশোর গ্যাং এখন কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি সামাজিক সমস্যা। এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার পাশাপাশি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,