সারাদেশ

শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) আয়োজনে বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ‘তুমি কেমন পৃথিবী দেখতে চাও’ এবং ‘দুর্যোগের পরে শহর ও গ্রামের চিত্র’এ দুটি বিষয়ে শিক্ষার্থীরা নিজ নিজ ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতির নানা চিত্র তুলে ধরে।

প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ ও আলোচনাসভায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব উপকূলীয় জনপদ, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার ওপর পড়ছে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায়  শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এনগেজ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অনুষ্টানে সভাপতিত্ব করেন গ্রিন ক্লাইমেট ইয়ুথ ক্লাবের উপদেষ্টা শিক্ষক ফণীন্দ্রনাথ আউলিয়া। কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সামসের সমন্বয়কারী রাম প্রসাদ মুন্ডা, কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার ও হৈমন্তী রানী ,মোহাম্মদ আল-আমিন হোসেন প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,