রাজনীতি

কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের জনসংযোগ ও লিফলেট বিতরণ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোলামগাড়ীহাট বাজারের বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে নিজের প্রার্থিতার কথা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

জনসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন সাজ্জাদুল হক। একই সঙ্গে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফিরোজ কবির, আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলাম, কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন, ইব্রাহিম মন্ডল, আব্দুস সামাদ মন্ডল ও ছমিরউদ্দিন প্রামাণিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নওফেল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ মামুনুর রশিদ চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
জাহিদুল ইসলাম (জাহিদ)
স্টাফ রিপোর্টার।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ