সারাদেশ

ভুমি অফিস এবং ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার 

মাসউদুর রহমান ফকির,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয় সরেজমিনে দেখতে নেত্রকোনার দুর্গাপুরে হঠাৎ অফিস পরিদর্শন করেছেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময়, দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা আদায়, ভূমি রেকর্ড ও সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।
পরবর্তিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দীর্ঘসূত্রতা বা সাধারণ মানুষকে অযথা হয়রানি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
পরে ডেপুটি স্পিকার উপজেলার একটি ইউনিয়ন পরিষদ আকস্মিকভাবে পরিদর্শন করেন। সেখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, নাগরিক সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন, বিভিন্ন সনদ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবার বাস্তব চিত্র সম্পর্কে খোঁজ নেন।
এ সময়, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনগণের প্রয়োজনীয় সেবা সমুহ পৌছে দেয়া হয়। তাই ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সকলকে কাজ করার আহবান জানান।
আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,