সারাদেশ

চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
​কুড়িগ্রামের চিলমারীতে “জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে হুরমুজ আলী(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
​বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকালে উপজেলার “নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চরে” নয়াব আলীর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম চরাঞ্চল নয়ারহাট ইউনিয়নের স্থানীয় বাসিন্দা “সেলিম মেম্বার ও তোতা মিয়ার” গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। সম্প্রতি ঐ মামলাটির রায় সেলিম মেম্বারের পক্ষে আসেন। রায় পাওয়ার পরেও তারা জমি দখলের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের লোকজন জমি দখল করতে গেলে, তোতা মিয়ার গ্রুপ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে ঘটনাস্থলেই হুরমুজ আলী মারা যায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে- গ্রাম পুলিশ গোবিন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমি বর্তমানে ঘটনাস্থলেই অবস্থান করছি।
​এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে বিস্তারিত জানাতে পারব বলে জানান তিনি।
​এদিকে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটলেও রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে না পৌঁছায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছেন বলে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,