গাজীপুরের কালীগঞ্জে ১৪৫১ জন কৃষকের মাঝে কৃষিক কার্ড বিতরণ,ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
দেশের জনগণের সার্বিক জীবনমান উন্নয়নে লক্ষে ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জের কৃষকদের মাঝে কৃষি কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (০১ অক্টোবর )বিকেল ৩টায় কালীগঞ্জ উপজেলার আয়োজনে কালব রিপোর্ট এন্ড কনভেনশন হলে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কালীগঞ্জ উপজেলার সাথে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের সংসদ এ কে এম ফজলুল হক মিলন,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু,গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর জেলা প্রশাসক (ডি সি)নুরুল ইসলাম ভুঁইয়া, গাজীপুরের জেলা পরিষদের প্রশাসক ডঃ ইশরাক আহাম্মদ চৌধুরী, গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আল-আমিন হালাদার,
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান ,উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী-কর্মকর্তা, বিভিন্ন এলাকার বিএনপির নেতা-কর্মীসহ কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি সহায়তা আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপহার ।
প্রথম পর্যায়ে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে কালীগঞ্জ উপজেলার ১৪৫১ জন কৃষক-কৃষাণী মাঝে কৃষিক কার্ড তুলে দেওয়া হয় । এদের মধ্যে উপজেলার ভূমিহীন ৩৯জন, প্রান্তিক ৫৭১জন,ক্ষুদ্র ৭৭০জন, মাঝারী ৬৮জন ও ৩ জন বড় কৃষক-কৃষাণীকে সরকারের এই সুবিধার আওতায় আনা হয় ।





