Uncategorized

ফরিদগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা :
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, পৌরসভার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারসহ সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা ও উন্নয়নের মূল চালিকাশক্তি হলেন শিক্ষকরা। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨