সারাদেশ

মাদক নিয়ে সরকার ও প্রত্যেকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে- জাহান্দার আলী মিয়া এমপি।

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজৈর উপজেলার নরারকান্দি সুশীল সমাজের আয়োজনে নরারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, মাদক নিয়ে সরকার ও প্রত্যেকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। পরিবারের অবস্থা শোচনীয় ও রাষ্ট্রের অবস্থা আগামীতে অন্ধকার লক্ষ্য করা যাচ্ছে। এই সমাজে শুধু মাদক না রয়েছে মানবপাচার, কিশোর গ্যাং, ভূমিদস্যু, চাঁদাবাজি ও বাল্য বিবাহ। আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিরোধ করতে হবে। মোবাইল ফোন সন্ধার পরে ছেলে মেয়েদের কাছে দিবেন না। মোবাইলে ভালো কিছু না দেখে নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, সমাজ ও পরিবার। সমাজের প্রত্যেকে জায়গা থেকে বন্ধ করার ব্যবস্থা নিতে পারলে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর দরকার হবে না।
মাদারীপুর জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ও স্থানীয় গন্যামন্য ব্যাক্তিবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,