সারাদেশ

চিলমারীতে “সরকারি শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, অ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “সরকারি শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক, শিক্ষা পরিসেবার বিষয়ে অ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ই অক্টোবর) সকাল ১১টার দিকে “উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র” UPETC “সরকারী শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক, শিক্ষা পরিসেবার” বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল “প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের, সমান অংশ গ্রহণ নিশ্চিত করা। তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ” তৈরি করা।
এ সময় উপস্থিত থেকে বক্তারা বলেন, “প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির নানান বিষয়ে তাদেরকে অবগত করতে হবে বলে জানান তারা। একই সঙ্গে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের একসঙ্গে সকল কাজে অংশ গ্রহণের মাধ্যমে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ আরও সুগম হবে বলে জানান তারা।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর অফিসার আফজাল হোসাইন,  FDIDP প্রকল্পের ম্যানেজার রুহুল আমিন সরকার, ডা: ইমরান খান
রিহ্যাবিলিটেশন অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার মোন্তাজুল রহমান, টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার আনিছুর রহমান।
আরও বক্তব্য রাখেন, উক্ত প্রকল্পের AO ইলিয়াস হোসাইন, CA শিরিনা বেগমসহ আরও অনেকেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,