সারাদেশ

চুলকাটিতে শিক্ষার্থীদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যানের গাছের চারা ও খেলার সরঞ্জাম বিতরণ

তরিকুল মোল্লা, বাহেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও  গাছের চারা ও খেলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোম্বর) বিকালে খানপুর ইউনিয়নের চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক  বিদ্যালয় মাঠে বিকালে নাজিম উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা ও ফুটবল খোলোয়াড়দের মাঝে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। পাশাপাশি গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় তাদের উৎসাহিত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন শেখ, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন, খানপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জাবের হোসেন, বোরহান মল্লিক, মোঃ জুয়েল হাওলাদার, সাব্বির মল্লিক, হামিম শেখ, আলামিন গাজী, ফিরোজ হোসেন, তালিম শেখ, অহিদ মল্লিক, শামীম মল্লিক, আলামিন তরফদার প্রমূখ।
অনুষ্ঠানে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান দৈনিক আমার পত্রিকার জেলা প্রতিনিধি ও গণমাধ্যককর্মী শেখ মিরানুজ্জামান মিরন  বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে সুন্দর ও সবুজ ভবিষ্যতের বার্তা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা উর্দ্দেশে বলেন, গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত গাছগুলোর যত্ন নিতে হবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা নাজিম উদ্দিন ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক কর্মকান্ডকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও যেন নাজিম উদ্দিন ফাউন্ডেশন এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখেন, সেই আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য চেয়ারম্যার পদপ্রার্থী শেখ মিরানুজ্জামান মিরন দীর্ঘদিন ধরে খানপুর ইউনিয়নের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিতরণ করেছেন। বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাগ্রতা পোষন করে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। এ পর্যন্ত ১২ টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে খানপুর ইউনিয়নবাসীর দাবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,