সারাদেশ

রৌমারীর সায়দাবাদ বাজারে ট্রান্সফরমার পরিবর্তনের জন্য লাইনম্যানের অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ট্রান্সফরমার পরিবর্তনের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বাজারের প্রতিটি দোকান থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার পরিবর্তনের জন্য সায়দাবাদ বাজারের বিভিন্ন দোকান থেকে দোকানপ্রতি ১০০ টাকা করে সংগ্রহ করা হয়েছে। সাইদুর রাইস মিলের গ্রাহকের মাধ্যমে এসব টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, ট্রান্সফরমার পরিবর্তনের জন্য লাইনম্যান সুজন ও ইয়াসিনের বিরুদ্ধে ৬ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে লাইনম্যান সুজন ও ইয়াসিন জানান, ট্রান্সফরমার পরিবহন ও লেবার খরচের জন্য টাকা তুলতে বলা হয়েছিল। তাদের দাবি, ওই খরচের জন্যই গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে, রৌমারী জোনাল অফিসের ডিজিএমের সঙ্গে ফোনে কথা বলে জানা যায়, ট্রান্সফরমার পরিবর্তনের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। ট্রান্সফরমার পরিবর্তনে গ্রাহকের কোনো টাকা লাগে না বলেও তিনি জানান। এ অবস্থায় সরকারি নিয়ম অনুযায়ী ট্রান্সফরমার পরিবর্তনে গ্রাহকের কোনো টাকা না লাগলেও পরিবহন ও লেবার খরচের কথা বলে কেন টাকা সংগ্রহ করা হলো—এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি তদন্ত করে টাকা সংগ্রহের বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,