Uncategorized

ভাড়াটিয়া থেকে এখন আপনারা মালিক হবেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ডেপুটি স্পিকার

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কলমাকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে ব্যবসায়ীদের আশ্বস্ত করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “আগে যারা ভাড়াটিয়া ছিলেন, এখন থেকে তারাই মালিক হবেন।”

তিনি বলেন, “আগে যারা টাকার বিনিময়ে জায়গা দিয়েছে, এখন আর নতুন কোনো টাকাওয়ালাকে এই সুযোগ দেওয়া হবে না। সরকারি জায়গা ও সরকারি সম্পদ ফিরিয়ে আনতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে ব্যবসায়ী ভাইদের সাময়িক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে দিতেই যারা দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করছেন, তাদেরকেই মালিকানা দেওয়ার ব্যবস্থা করা হবে।”

সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলমাকান্দা সফরকালে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টায় উপজেলায় একটি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। পরে সকাল ১১টায় রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে পূজা আয়োজক কমিটির সাথে কুশল বিনিময় করেন।

এরপর দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

সবশেষে দুপুর আড়াইটায় নাজিরপুর ইউনিয়নের পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়ের পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨