হাটহাজারীতে আধুনিক খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে আধুনিক খামার ব্যবস্থাপনা, মানসম্মত পশুখাদ্য ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে হাটহাজারী পৌরসভার সিটি প্যালেস কনভেনশন হলে আমান ফিড লিমিটেড পিএলসির আয়োজনে এবং আলিফ ডেইরী এন্ড বার্ডস সেন্টারের পরিচালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আলিফ ডেইরী এন্ড বার্ডস সেন্টারের স্বত্বাধিকারী মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নাবিল ফারাবী। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আলিফ এগ্রো কমপ্লেক্সের মোঃ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমান ফিড পিএলসির ডিজিএম মোঃ খোরশেদুল আলম, ডিজিএম ফিস ফিট ডা মেহবুবুর ইসলাম, ডা. মীর মোনায়েম, সিনিয়র এজিএম মোঃ লুৎফর রহমান। এছাড়া বক্তব্য রাখেন আলিফ পোল্ট্রি রাউজানের মোঃ আশরাফ উদ্দিন তসলিম, ডিলার প্রতিনিধি বশির উল্লাহ চৌধুরী, মোঃ হোসেন, খাজা গরিবে নেওয়াজ পোল্ট্রির মোঃ সাইফুল ইসলাম ফরহাদ এবং এইচ এম ফার্মের স্বত্বাধিকারী মোঃ নুরুল আবছারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ঈসা।
সেমিনারে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ডেইরি, পোল্ট্রি ও মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে প্রায় দুই কোটি মানুষ জড়িত। তাই খামারিদের স্বার্থ রক্ষা, উৎপাদন ব্যয় কমানো এবং মানসম্মত ফিড নিশ্চিতের মাধ্যমে টেকসই উৎপাদন ও আর্থিক সাফল্য অর্জন জরুরি।





