পঞ্চগড় পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শনে যুগ্ন সচিব
একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড় পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অনুবিভাগ-২) পরিমল সরকার।
২৬ নভেম্বর দুপুরে সরজমিনে আসেন পঞ্চগড় পৌরসভায়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পঞ্চগড় পৌরসভার প্রশাসক সীমা শারমিন তাকে স্বাগত জানান।
পরে তিনি পঞ্চগড় পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেন। এমন তিনি পৌরসভার কর্মকর্তাদের দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
এসময় পঞ্চগড় পৌরসভার বিদায়ী নির্বাহী প্রকৌশলী প্রনব দে, হিসাব রক্ষন কর্মকর্তা শাহাদৎ হোসেনসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন





